[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে শিক্ষিকার ছুড়ে মারা ডাস্টারে ২য় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত; রামেকে অপারেশন”


sohel প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন /
লালপুরে শিক্ষিকার ছুড়ে মারা ডাস্টারে ২য় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত; রামেকে অপারেশন”

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর):
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীর দিকে ডাস্টার ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭ বছর বয়সী শিশু তাওহীদ।
​আহত মো. তাওহীদ উপজেলার ওয়ালিয়া গ্রামের সোহানুর রহমানের ছেলে এবং ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফিজা খাতুন শ্রেণিকক্ষে পাঠদানকালে উত্তেজিত হয়ে তাওহীদের দিকে একটি ডাস্টার ছুড়ে মারেন। ডাস্টারটি শিশুটির মুখে সজোরে আঘাত করলে তার জিহ্বা মারাত্মকভাবে কেটে যায় এবং গভীর ক্ষতের সৃষ্টি হয়।

আহত অবস্থায় শিশুটিকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির জিহ্বায় অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে।

এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষিকার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, পাঠদানের ক্ষেত্রে শারীরিক আঘাত বা এই ধরনের সহিংস আচরণ আইনত দণ্ডনীয় এবং শিশুদের জন্য মানসিকভাবে ভীতিকর।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা হাফিজা খাতুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় শিক্ষা অফিস ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7