পূর্বাহ্ণ ০৫:৫১
সোমবার
২১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৬ বছরে  শিশু সংসারের হাল ধরলো বরিশালের ছোট্ট লামিয়া


sohel প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১:০০ অপরাহ্ন / ০
মাত্র ৬ বছরে  শিশু সংসারের হাল ধরলো বরিশালের ছোট্ট লামিয়া
শুনুন বাংলায় Ready

আমাদের নিউজ ডেক্স

বরিশালে মাত্র ৬ বছর  শিশু  বয়সে ভ্যান চালিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ছোট্ট শিশু লামিয়া। কষ্টের এই গল্প এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা যায়, লামিয়ার বাড়ি বরিশালে। আগে তার বাবা ভ্যান চালিয়ে পরিবারের খরচ চালাতেন। কিন্তু মায়ের মৃত্যুর পর মানসিক আঘাত আর শারীরিক অসুস্থতায় ভেঙে পড়েন বাবা। সংসারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় বাধ্য হয়ে বাবার ভ্যানটাই নিজে চালানো শুরু করে ছোট্ট লামিয়া।

ছোট্ট দুই হাতে ভ্যানের হ্যান্ডেল ধরে রোজ পথে নামে লামিয়া। একদিকে বাবার চিকিৎসা, অন্যদিকে পরিবারের দুবেলা খাবারের জোগান—সবকিছুর ভার এখন তার কাঁধে।

স্থানীয়দের আকুল আবেদন
লামিয়ার এই সংগ্রামের কথা ছড়িয়ে পড়তেই স্থানীয়রা, পরিবারের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সরকারি সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, এত ছোট বয়সে লামিয়ার স্কুলে যাওয়া উচিত, ভ্যান চালানো নয়।

এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। সরকারের পক্ষ থেকে লামিয়ার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা।

লামিয়ার গল্প যেন শুধু করুণা নয়, দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণের উপলক্ষ হয়—এটাই এখন সবার প্রত্যাশা।

2

2