

এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ পারভেজ নির্বাচিত হওয়ায় ৮ নম্বর ওয়ার্ড এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা থেকেই তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, মোঃ পারভেজের নেতৃত্বে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় ৮ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও সাধারণ জনগণ বলেন, “মোঃ পারভেজ একজন সৎ, যোগ্য ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
তারা আরও জানান, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে নতুন সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ পারভেজ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে, তার এই নির্বাচনে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :