

লালপুর (নাটোর)প্রতিনিধিঃ
নাটোর জেলার লালপুর থানায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, গত ৮মে লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে লালপুর উপজেলার বালিতিতা ইসলাম পুর গ্রামের মৃত হাজের প্রাং পুএ মোঃহাবিব(৬০) আটক করা হয়
মোবাইল কোর্টের মাধ্যমে
আটককৃত ব্যক্তিকে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন-এর নিকট উপস্থিত করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামীকে
১০০ (একশত) টাকা জরিমানা এবং
০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :