[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ


sohel প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন /
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ

নিজস্ব সংবাদদাতা

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ০৬ মে ২০২৬ তারিখ আনুমানিক ২৩০০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন খানপুর মধ্যপাড়াচর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার এক পর্যায়ে আভিযানিক দল ঝাউ বনের ভিতরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৭৯ বোতল ভারতীয় মদ মালিকবিহীন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও গত ০৭ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন টাংগন আমবাগান নামক এলাকায় ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে টহলদল দেখতে পায় যে, একজন ব্যাক্তি আম বাগানের দিকে আসছে। তখন উক্ত ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এবং টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ৫২ বোতল ভারতীয় Eskuf Syrupমালিকবিহীন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7