[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা


sohel প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:২২ অপরাহ্ন /
মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে মোহনপুর উপজেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণ ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ই মে সকাল ১১.০০ টার সময় উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ তৌহিদুজ্জামান উপপ্রধান তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর, সভাপতি স্বাগত বক্তব্যে গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের একত্রিত হওয়ার আহবান জানান। কোন ধরনের ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত না হওয়ার জন্য তিনি বলেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। তিনি বক্তব্যে বলেন, মোহনপুরে গুজব কোনো ধরনের সংবাদ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। আশা করছি হবেও না। এবং গুজব প্রতিরোধে সকল গণমাধ্যমকর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি বলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাফেয়ালা নাসরিন, পরিচালক ( রু, দা,) জেলা তথ্য অফিস, রাজশাহী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার (PID) মোঃ আব্দুল আলিম, ফটোগ্রাফার, রাজশাহী (PID) রাফিদ আল তাহমিদ, তথ্য সহকারী রাজশাহী (PID) মোঃ রুহুল আমিন, ডেসপ্যাচ রাইডার (PID) মোঃ আবু সায়েম সহ মোহনপুর উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

Bangla Photocard Generatorv3.7