পূর্বাহ্ণ ১২:৫১
রবিবার
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১১:০০ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় ড্রাম ট্রাক চাপায় নিহত মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের স্মরণে শোক অনুষ্ঠিত হয়েছে ১৮ এপ্রিল (শনিবার) বিকালে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
মীরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুলের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র নবনির্বাচিত এমপি নুরুল আমিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল আমিন এমপি তার বক্তব্যে বলেন- এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার অত্যন্ত প্রিয়ভাজন কামাল উদ্দিন ইহজগতে নেই। তিনি বলেন, ড্রাম ট্রাক চাপায় নিহত হওয়া যুবদল নেতা কামাল উদ্দিনকে আসলে কি হত্যা করা হয়েছে নাকি এটা সত্যাসত্য দুর্ঘটনা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। এবং তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে তাদের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। নুরুল আমিন এমপি বলেন, সর্বপরি আল্লাহর ওপর বিচারের ভার ছেড়ে দিতে হবে। আল্লাহ এর সঠিক বিচার করবেন। অযথা ওই ঘটনা হত্যা নাকি দুর্ঘটনা তা না জেনে কোনো কিছু অনুমান নির্ভর হয়ে বলে আল্লাহর কাছে গুনাহগার হওয়ার দরকার নেই বলে ও মন্তব্য করেন তিনি।
প্রাসঙ্গিক ক্রমে মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান বলেন- ঘটনাটি নিছক হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা তা একমাত্র আল্লাহ-ই বলতে পারেন। এর বিচারের ভার আল্লাহর ওপর ছেড়ে দিয়ে আমরা আমাদের দলীয় সাথী ভাই মরহুম কামাল উদ্দিন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনান্তে এই শোক্ ও স্মরণ সভার আয়োজন করেছি। তিনি বলেন, আল্লাহ মরহুম কামাল উদ্দিনকে বেহেস্তবাসী যেনো করেন সেই জন্য সবার কাছে দোয়া কামনা করছি।