[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাঘা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, সেবার মান ও গতি বাড়াতে নির্দেশনা


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন /
বাঘা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, সেবার মান ও গতি বাড়াতে নির্দেশনা

আমাদের জন্মভুমি ডেক্স

রাজশাহী জেলার বাঘা থানায় দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো: শামীম হোসেন। বুধবার অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার নাঈমুল হাছান। এই পরিদর্শনে এসে তাঁরা থানায় সেবার মান ও গতি বাড়ানোর নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনের শুরুতেই অতিরিক্ত ডিআইজি থানার সকল পুলিশ সদস্যের সঙ্গে আন্তরিক ভাবে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এরপর তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ-ডিউটি অফিসারের কক্ষ, অস্ত্রাগার, মালখানা, হাজতকক্ষ এবং কর্মকর্তাদের দপ্তর পরিদর্শন করেন। পাশাপাশি ব্যারাক, ডাইনিং সুবিধা ও নির্মাণাধীন ভবনের অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন রেজিস্টারপত্র সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না তা যাচাই-বাছাই করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গ্রেফতারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত সম্পন্ন করা এবং দীর্ঘদিন ধরে মুলতবি থাকা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি এলাকার নাগরিকদের খোঁজখবর নেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন। একই সাথে সেবা প্রত্যাশীদের জন্য দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু-মানুষ বিপদে পড়লে পুলিশের কাছেই আশ্রয় নেয় । তাই তাদের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে সেবা প্রদান করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাইবার অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সেবাকেই পুলিশের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি প্রতিটি সেবাপ্রত্যাশীর সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি থানার সকল সদস্য ও এলাকার জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সূর্যাস্তের পূর্বেই থানা ত্যাগ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ পরিদর্শনে প্রদত্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের মাধ্যমে বাঘা থানার সেবার মান আরও উন্নত হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

সবমিলিয়ে, এ পরিদর্শন বাঘা থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। খন্দকার মো: শামীম হোসেনের দিকনির্দেশনা এবং নাঈমুল হাছানের উপস্থিতি থানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও পেশাগত মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সাধারণ জনগণের জন্য আরও দ্রুত, কার্যকর ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত হবে-এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো: শামীম হোসেন ও জেলা পুলিশ সুপার নাঈমুল হাছান এর আগমনকে স্বগত জানিয়ে বলেন, আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ স্যাররা থানা পরিদর্শনে এসে অনেক মুল্যবান দিক নির্দেশনা দিয়ে গেছেন।এতে সকল অফিসাররাও অনেক খুশি হয়েছেন। আশা করছি, সামনের দিন গুলোতে সেবার মান বৃদ্ধি করা সহ যে কোন অপরধান প্রতিরোধে আমাদের পুলিশ গতিশীল হবে এবং আন্তরিকতার সমাথে সকল দায়িত্ব পালন করবেন।

Bangla Photocard Generatorv3.7