অপরাহ্ণ ০৮:০৬
শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে শিশু ধর্ষণের চেষ্টা , থানায় মামলা আসামি আটক, থানার পুলিশের প্রতি খুশি এলাকাবাসী।


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৬:২০ অপরাহ্ন /
বদলগাছীতে শিশু ধর্ষণের চেষ্টা , থানায় মামলা আসামি আটক, থানার পুলিশের প্রতি খুশি এলাকাবাসী।

এনামুল কবীর এনাম বদলগাছী ,নওগাঁ) সংবাদাতা।

নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টা থানায় মামলা আসামি আটক এলাকায় তোলপাড় ।

জানা গেছে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা।

বর্তমানে শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে থানা সুএে জানা যায় । উক্ত ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে।

অভিযুক্ত ব্যক্তি মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।

পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং বাবা রাজমিস্ত্রির কাজে জয়পুরহাটে থাকার সুযোগে প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ঐ শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান।সেখানে তিনি বড় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

এসময় শিশুরা কান্নাকাটি করলে ঘটনাটি কাউকে না বলার জন্য তাদের প্রাণে মারার ভয় দেখান ।

শিশুরা ভয়ে বিষয়টি প্রথমে কাউকে জানায়নি। তবে ঘটনার পরদিন থেকেই শিশুটি তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। গতকাল ১৭ এপ্রিল সকালে তার অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসকের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো ঘটনা খুলে বলে। পরে অপর শিশুটিও তার মায়ের কাছে ঘটনার সত্যতা স্বীকার করলে বিষয় টি এলাকায় তোলপাড় চলছে।

ভুক্তভোগী শিশুর বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন:”বিবাদী আমার প্রতিবেশী মামা হন। ভালো সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমার মেয়ের সর্বনাশ করেছেন। আমার মেয়ে ব্যাথায় কাতরাচ্ছে। আমি এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেন ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন জানান, এজাহার টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তারের অভিযান চালিয়ে বদলগাছী এলাকা থেকে আটক করা হয়েছে । তাত্ক্ষণিক আসামি আটক করায় এলাকায় তোলপাড় চলছে এবং বদলগাছী থানা পুলিশের প্রতি খুশি ও ধন্যবাদ জানান স্বচেতন মহল সহ এলাবাসী।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ সংবাদাতা