পূর্বাহ্ণ ১১:৫৩
শুক্রবার
৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ঘুড়ি উৎসবে রাজনৈতিক নেতাদের মিলনমেলা


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন /
রাজশাহীতে ঘুড়ি উৎসবে রাজনৈতিক নেতাদের মিলনমেলা

আমাদের জন্মভুমি ডেক্স
রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণিল ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মাপাড়ের সীমান্ত অবকাশ’ এলাকায় বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এটি এক মিলনমেলায় রূপ নেয়। অংশগ্রহণকারীরা লাটাই হাতে ঘুড়ি উড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীসহ অনেকে।