অপরাহ্ণ ০২:৩৮
শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ ছিলেন নম্র, ভদ্র ও নিবেদিতপ্রাণ: বললেন ভূমিমন্ত্রী মিনু


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ১২:১০ অপরাহ্ন /
শহিদ ছিলেন নম্র, ভদ্র ও নিবেদিতপ্রাণ: বললেন ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব সংবাদদাতা
নগরীতে বিএনপি নেতার রুহের
মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরের চারকুটা মোড়ে অবস্থিত তার বাসভবনের পাশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। ভূমিমন্ত্রী তার বক্তব্যে বলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সব সময় অসহায় এবং গরিব মানুষদের পাশে থাকতেন। তিনি ছিলেন নম্র, ভদ্র ও বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
মরহুম শহীদের প্রতি এলাকার মানুষের যে প্রত্যাশা ছিল আমরা তা পূরণ করব। আমরা ছোট ভাই শহীদের পরিবারের সাথে সবসময় থাকব।
আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, রাবি ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ রাহি, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহিনুল হক মিঠু, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা টিংকুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এ সময় মরহুম শহীদ আলম শহিদের আত্মীয়-স্বজনরা। আলোচনা শেষে বিএনপি নেতা শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি।