পূর্বাহ্ণ ১২:৫২
শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনএসআই রাজশাহীতে তেল উদ্ধার করল যেভাবে…


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন /
এনএসআই রাজশাহীতে তেল উদ্ধার করল যেভাবে…

নিজস্ব সংবাদদাতা

এনএসআই রাজশাহীতে তেল উদ্ধার করল যেভাবে…রাজশাহীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত তেল উদ্ধার করেছে এনএসআই। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সংশ্লিষ্ট একটি গুদামঘর থেকে লুকিয়ে রাখা তেলের ড্রাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে…..