[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক ৯৮ বোতল স্কাফ সিরাপসহ ২জন মাদক কারবারী আটক


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন /
পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক ৯৮ বোতল স্কাফ সিরাপসহ ২জন মাদক কারবারী আটক

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : কড়িয়া বিওপিঃ অদ্য ১৬ এপ্রিল সকাল ৯ টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রীঃ বিশ্বজিৎ রায় এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন পারুল নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৮ বোতল স্কাফ সিরাপ এবং ২টি মোবাইল ফোনসহ ২ জন মাদক কারবারী (ক) মোছাঃ পল্লবী(২২), স্বামী-মোঃ টিপু সুলতান, গ্রাম-আটাপাড়া পোষ্ট-বাগজানা, থানা-পাঁচবিবি (খ) মোছাঃ সোনিয়া আক্তার(২৮), স্বামী-মোঃ বাপ্পি, গ্রাম-ইসলামনগর, পোষ্ট+থানা-জয়পুরহাট সদর, উভয়ের জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)

জাহাঙ্গীর আলম মানিক সাপাহার নওগাঁ প্রতিনিধি মোবাইল নং ০১৭৪০৬২৭৭৪৮

Bangla Photocard Generatorv3.7