অপরাহ্ণ ১১:৩৮
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন /
রাজশাহী  গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমাদের জন্মভুমি ডেক্স
রাজশাহী গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীতে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় পরিত্যক্ত জমিতে সংরক্ষণকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রী রাম সরকার রাম হলেন নগরীর বনগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা শ্রী নিমাই সরকারের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যমতে একই এলাকায় আরও অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে

Bangla Photocard PROv3.6
Live Preview:
রাজশাহী গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার