অপরাহ্ণ ১১:৩৮
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ


sohel প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন /
বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১০ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৫০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, চারঘাট থানাধীন রাওথা নামক এলাকা দিয়ে ভারতীয় মাদকদ্রব্যের একটি চালান পাচার হবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা নামক এলাকায় ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, দুইজন মাদক কারবারী একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীরা নৌকাটি থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ৩০০ বোতল ভারতীয় ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ও মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Bangla Photocard PROv3.6
Live Preview:
বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ