পূর্বাহ্ণ ১১:৫৩
শুক্রবার
৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা।


sohel প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৯:২১ অপরাহ্ন /
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা।

স্টাফ রিপোর্টারঃ নরসিংদী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আটটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৩ এপ্রিল রোজ শুক্রবার শিবপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে নরসিংদী জেলা আমীরের উপস্থিতিতে তাদের নাম ঘোষণা করা হয়।

তারা হলেন মাওঃ আব্দুল লতিফ খান-আইয়ুবপুর, আতাউর রহমান-দুলালপুর, হোসাইন মোঃ মোস্তফা ফিরোজী-চক্রধা,মাওলানা জয়নাল আবেদীন- সাধারচর,মাওলানা নজরুল ইসলাম-বাঘাব,,শামসুল হক মৃধা বাদল-মাছিমপুর, শাহজালাল পলাশ-যোশর এবং গাজী নিপু- পুটিয়া।