অপরাহ্ণ ০৮:৩৯
সোমবার
১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২


sohel প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন /
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আমাদের জন্মভুমি ডেক্স
রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোররাত ৩টা ৫৫ মিনিটে চারঘাট থানার ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চারঘাট উপজেলার ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো. মুনসুর আলীর ছেলে মো. বাবু (২৯) এবং ঝিকড়া প্রামানিকপাড়া গ্রামের মো. জমির মিয়ার ছেলে মো. জনি (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মো. মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৩টা ২৫ মিনিটে ঝিকড়া বাজার ও আশপাশ এলাকায় ডিউটিরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া এলাকায় মো. আসাদুল হোসেনের আম বাগানের ভেতরে একটি টিনশেড ঘরের সামনে দুই ব্যক্তি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।রাজশাহী

গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মো. বাবুর হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫৯ বোতল এবং মো. জনির হাতে থাকা ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে