[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নবনির্বাচিত মাননীয় এমপি ডাঃ ইকরামুল বারী টিপু শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা


sohel প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১:৪০ অপরাহ্ন /
নবনির্বাচিত মাননীয় এমপি ডাঃ ইকরামুল বারী টিপু শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

এস কে দাসনওগাঁ মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় আজ মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আয়োজনে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে মাধ্যমিক শিক্ষা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান,সহঃপ্রধান,সহঃশিক্ষক ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৯ নওগাঁ -৪ মান্দা আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপু।বাশিস মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশিস মান্দা উপজেলা শাখার আহবায়ক সদেরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহঃপ্রধান ও সহঃ শিক্ষকগণ। ।।

Bangla Photocard Generatorv3.7