অপরাহ্ণ ০৯:৩০
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সকালে মোরগ কেন ডাকে?


sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন /
বাংলাদেশে  সকালে মোরগ কেন ডাকে?

জন্মভূমি নিউজ ডেক্স
বাংলাদেশে সকালে মোরগ কেন ডাকে? – ছবি দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা

বহু জায়গায় মানুষ এখনো মনে করেন, মোরগ ডেকেছে মানেই ভোর হয়েছে। এককথায় এই ডাক তাদের কাছে অ্যালার্ম। সংকেত সকাল হওয়ার। যেখানে আশেপাশে মোরগ রয়েছে, সেইসব জায়গার মানুষ নিশ্চিত জানেন, ঘুম থেকে উঠেই শোনা যায় মোরগের ডাক।

অনেকেই আবার মোরগের ডাক শুনেই ঘুম থেকে ওঠেন। কৃষকরা প্রস্তুতি নেন মাঠে যাওয়ার। শুরু হয় গৃহস্থালির কাজ কর্ম। কিন্তু কারণ জানেন? জানেন কি কেন প্রতিদিন সকালে ডাকতে শুরু করে এই প্রাণী? কী করেই বা বোঝে সে ভোরের আলো ফোটার সময় হয়েছে?

বলা হয়ে থাকে, মোরগের মধ্যে নাকি একটি জৈবিক ঘড়ি থাকে। যাকে বলা হয়ে থেকে সর্কাডিয়ান রিদম। এর কারণেই তাদের শরীরে ২৪ ঘণ্টা কাজের একটি চক্র চলতে থাকে। সূর্যোদয় হওয়ার ঠিক আগে, অর্থাৎ প্রকৃতির পরিবর্তন যখন হয়, আলো ফোটার আগের ওই মুহূর্তে সক্রিয় হয় তাদের মধ্যে থাকা জৈবিক ঘড়ি। আলো ফোটার সংকেত পেতেই ডাকতে শুরু করে মোরগ।

আবার অনেকেই বলেন, এদের চোখ আদতে খুবই সংবেদনশীল। ভোরের আলো ফোটার মুখে, অর্থাৎ রাতের অন্ধকার কেটে যাওয়ার সময়, আলোর প্রথম আভাস পেয়ে যায় তাদের চোখ। তারপরেই তাদের মাথায় সংকেত যায়, দিন পরিবর্তনের। তখনই একে অন্যকে সজাগ করতে ডাকতে শুরু করে

Bangla Photocard PROv3.6
Live Preview:
বাংলাদেশে সকালে মোরগ কেন ডাকে?