[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ভারতের অপ-প্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ নষ্ট করা যাবে না


sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ৪:২১ অপরাহ্ন /
ভারতের অপ-প্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ নষ্ট করা যাবে না

রাজশাহী জেলা প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত মুসলিম, খ্রিস্টান হত্যায় রক্তাক্ত, কলঙ্কিত। তাদের অপ-প্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ নষ্ট করা যাবে না।

সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ভারতীয় ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে’ ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ভারত চট্রগাম দাবি করলে, আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। দেশের মানুষ আর ভারতের তাবেদারি করবে না। তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল।

ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। আজ কলকাতা নিউ মার্কেট ফাকা, হাসপাতালগুলো রোগী শূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়ায়, আমার চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে দেশের একটি লোকও ভারতে চিকিৎসা করতে যাবে না।

অনুষ্ঠানে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসেবে একটি ভারতীয় চাদর পুরানো হয়। এছাড়াও নাম মাত্র মুল্যে দেশিও পণ্য বিক্রয় করা হয়।

Bangla Photocard Generatorv3.7