[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

জয়পুরহাটে জামায়াতের শপথ ও সমাবেশ অনুষ্ঠিত।


sohel প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন /
জয়পুরহাটে জামায়াতের শপথ ও সমাবেশ অনুষ্ঠিত।

সুকমল চন্দ্র বর্মন জয়পুরহাট।
জনগণ জামায়াতকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। এজন্য মাঠ পর্যায়ে আমাদের প্রস্তুত হতে হবে। জয়পুরহাটের জামায়াতের শপথ ও সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব মন্তব্য করেছেন।

শনিবার সকালে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় আব্বাস আলী খান মিলনায়তনে নব নির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহকারী সেক্রেটারি হাসিবুল আলম সহ নেতৃবৃন্দরা।

Bangla Photocard Generatorv3.7