[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী মহানগরীতে ১০ জুয়াড়ি আটক


sohel প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৪, ৭:২১ অপরাহ্ন /
রাজশাহী মহানগরীতে ১০ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জালাল উদ্দীন (৫২), মো: জলিল (৫৪), সাইদুল (৪৯), আইনুল (৪২), মো: পিয়ারুল ইসলাম (৪৪), আসাদুর রহমান (৪৫), সাইদুল ইসলাম কালু (৪০), জুবায়ের হোসেন (৩৯), মো: মাসুদ (৫২) ও ইন্দ্রোজিৎ কুমার ঘোষ (৩৬)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানার এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান করে। এসময় বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7