[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে কয়েক জন নিহত


sohel প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৪, ৮:৩১ অপরাহ্ন / ১৭
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে কয়েক জন নিহত

স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার (৭ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং আরেকজন নারী হাসপাতালে মারা গেছে, তার নামপরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার খবরে জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, অহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Bangla Photocard Generatorv3.7