[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ঢাকাসহ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ


sohel প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন / ১৫
ঢাকাসহ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ

জন্মভূমি নিউজ ডেক্স
ঢাকাসহ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ
ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আজ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৩৭ মিলিমিটার। এ ছাড়া ভোলায় ৩২, চট্টগ্রাম ও কুতুবদিয়ায় ২৭, ফেনী ও টেকনাফে ২০, শ্রীমঙ্গলে ১২, বান্দরবানে ৬, রাঙ্গামাটিতে ৫, সিলেটে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ শনিবার (৪ মে) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজকের বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে চুয়াডাঙ্গায় ৪১.২, মোংলা ও ঈশ্বরদীতে ৪০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Bangla Photocard Generatorv3.7

2

2