[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৪:১১ অপরাহ্ন / ০
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও রাজশাহী মহানগরের শাহমখদুম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)-৫, রাজশাহী। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে।
​SRB-5 সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার রাণীনগর হাটপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয় এবং তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
​SRB-5 আরও জানায়, অভিযুক্ত আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা ও একটি দ্রুত বিচার/অভিযোগের মামলা রয়েছে। অন্যদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গত ৬ মাসে SRB-5 মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডারসহ সংশ্লিষ্ট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে।
​অন্যদিকে, একই রাতে (২৩ নভেম্বর দিবাগত রাতে) SRB-5-এর অপর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরের শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে সম্পর্কে ভাই-বোন মোছা: ময়না বেগম ও শাহাদত হোসেনকে আটক করা হয় এবং তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মোছা: ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় পূর্বে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গত ৬ মাসে বাহিনীটি প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে।
​আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে SRB-5-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

2

2