[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক


sohel প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা সহ ওই রকম আরো বহু পেশায় নিয়োজিত থাকা ব্যাক্তিরা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক বনে গেছে! আর সাংবাদিকতার মহান পেশাকে সর্বসাধারণের কাছে প্রশ্নবিদ্ধ সহ একেবারে নর্দমায় ফেলে দেয়ার অবস্থা সৃষ্টি করে চলছে। প্রতিবেদনের আলোচ্য বিষয় সম্পর্কে মিথ্যে ধারণার জন্ম হলে ব্যাপক খোঁজ নিলে প্রতিবেদনের বিষয় বস্তুর সত্যতা পাওয়া যাবে যে তা শতোভাগ নিশ্চিত করে বলা যায়।
তথ্য সূত্র মতে, আওয়ামী লীগের সাইনবোর্ড পাল্টিয়ে বিএনপি’র সাইনবোর্ড লাগানো সাংবাদিক নামধারী কয়েকজন বিএনপি’র ক্ষমতার গুন এবং বিএনপি’র নেতা নামধারী ব্যাক্তিদের শেল্টার পেয়ে উত্তর চট্টগ্রামের মীরসরাইতে গত ৮ মাসে কেউ ৮ লাখ লাখ/২০ লাখ থেকে আরো অধিক টাকার মালিক বনে গেছে! এখন প্রশ্ন জাগার-ই কথা যে, আওয়ামী লীগের সাইনবোর্ড পাল্টিয়ে বিএনপি’র সাইনবোর্ড লাগিয়ে যে বা যারা ওই সব বিএনপি’র নেতা নামধারীদের শেল্টারে থেকে সাংবাদিক নাম ব্যবহার করে এতো টাকার মালিক বনে গেলো (!) সেই টাকা থেকে ওই সব শেল্টার দাতা বিএনপি’র নেতারা কতো লাখ টাকা পেলো তাদের কাছ থেকে?
যদি তারা টাকা না পেয়ে থাকে তাহলে তাদেরকে শেল্টার কেনো দিলো/দিয়ে আসছে?
তারা তো পেশাদারী সাংবাদিক নয়। এমন কি তারা অতীত সময়ে ও সাংবাদিক ছিলো না। এবং এমন ও আছে সাংবাদিকতার থিউরি কি সেটা ও তারা জানে না/বুজে না। আর পত্রিকায় নিউজ লেখার ভাষা-জ্ঞান কোনোটাই তাদের কাছে নেই। এবং কোনো সময় পত্রিকায় নিজে লিখেছে কোনো নিউজ এমন নজির ও নেই।আগামী কোনো সময় তারা কোনো ধরনের নিউজ লিখতে পারবে এম ও কোনো গ্যারান্টি নেই।
কারণ, ওই সব সাংবাদিক নামধারীদের মধ্যে কয়েকজন রয়েছে-অতীত সময়ে আওয়ামী যুব ও ছাত্রলীগের ক্যাডার পরিচিত বলছেন একাধিক জন। এবং কেউ আগে খোলা জায়গায় টাল কোম্পানির কাপড় বিক্রি করতো। আবার কেউ আছে জুতার দোকানের চাকুরে, কেউ আছে হোমিওপ্যাথি’র ঔষধ বিক্রেতা, কেউ আছে হারবাল ঔষধ বিক্রেতা, কেউ আছে গাড়ির টিকিট বিক্রেতা, কেউ আছে হোটেলের বয়/কর্মচারী, কেউ আছে থানার (তৎসময়কার) দালাল, কেউ আছে মাদক বিক্রেতা এবং কেউ আছে আগে বাসে বাসে হরিপুরের বড়ি/ট্যাবলেট এবং অষ্টধাতুর আংটি বিক্রেতা!
শুধুমাত্র টাকা (মাত্র ৫০০-১০০০ টাকা) দিয়ে যেনতেন ভাবে প্রকাশিত এবং অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষ থেকে আইডি কার্ড নিয়ে এসে সাংবাদিক সেজে চারিদিকে ঘুরে ঘুরে দালালী, চাঁদাবাজি এবং ধান্দাবাজি সহ নানাবিধ: অনৈতিক কর্ম করে লাখ লাখ টাকার মালিক বনে গেছে।
শুধু মাত্র তারা বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি’র গুটি কয়েক নেতা নামধারী ব্যক্তি বিশেষের শেল্টারে থেকে সাংবাদিক নাম বিকিয়ে ওই সব অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। ওদের কারণে দেশের নামিদামি বিভিন্ন পত্রিকায় মীরসরাইয়ে দায়িত্ব রত: প্রবীণ ও পেশাদারী সাংবাদিকরা বলতে গেলে কোণঠাসা হয়ে পড়ে থাকতে বাধ্য হচ্ছে।
কারণ হিসেবে জানা গেছে, তারা সদা সর্বদা-ই নিজেদেরকে বিএনপি’র সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে চলে/চলছে। মুলত: মীরসরাইতে বিগত ২৭ বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি’র একমাত্র পত্রিকা দৈনিক ‘দিনকাল’ একজন সাংবাদিক ছাড়া আর কোনো সাংবাদিক ছিলো না। আর বিএনপি’র প্রায় সব নেতা কর্মীরা জানে যে, মীরসরাইতে বিএনপি’র একমাত্র একজন নির্যাতীত সাংবাদিক ছিলো এবং এখনো রয়েছে।
তথাপি, কতিপয় বিএনপি’র নেতা নামধারী ব্যাক্তিরা কিসের মোহে পড়ে তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে তা কারো বোধগম্য নয়।

2

2