[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল


sohel প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন / ০
গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শুনুন বাংলায় Ready

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : মাবিয়া খানম

গোপালগঞ্জ, ১২ নভেম্বর:
গত ১০ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের ডাকা হরতালের পর আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা মিছিল বের করেন।

সকালে শহরের বিভিন্ন সড়কে লাঠিসোঁটা হাতে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দেন।

এসময় গোপালগঞ্জ জেলায় পুলিশ, বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহরের সামনে দিয়েই মিছিল দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে শহরে টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

2

2