[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মান্দায় হাসপাতাল মোড় এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


sohel প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন / ০
মান্দায় হাসপাতাল মোড় এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শুনুন বাংলায় Ready

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
মৃত নারীর হাতে (শাঁখা) থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

2

2