[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

​শিবগঞ্জে এসআরবির অভিযান: ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার


sohel প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন / ০
​শিবগঞ্জে এসআরবির অভিযান: ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
​গত ১ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগানের ভেতরে কয়েকটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনকভাবে পড়ে রয়েছে।
​উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং একই দিন রাত ১০:৩০ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তাগুলোর ভেতর থেকে নিষিদ্ধ ও বিদেশি মাদক উদ্ধার করে।
​উদ্ধারকৃত আলামতের বিবরণ:
​৯৮ বোতল কফ রিলিফ (Kuf Relief)
​৯৬ বোতল ফায়ারডিল (FAIRDYL)
​১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা (MAGIC MOMENTS Grain Vodka)
​০৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি (ROYAL STAG SUPERIOR WHISKY)
​অভিযান চলাকালে ঘটনাস্থল বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তিকে পাওয়া না যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
​উদ্ধারকৃত মাদক ও আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

2

2