[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন


sohel প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন / ০
মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, ওসি মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

শেষে প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মসংস্থানকারীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।

2

2