
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতা, এমপি, মন্ত্রী সহ উর্ধ্বতন অনেক ব্যাক্তি বিশেষের সাথে এমনিতেই কথা বলা দুরহ। তার সাথে হাঁটাচলা রতাবস্থায় তা তো কল্পনার বাইরে যে তা অতীতের যে কোনো সময় সর্বসাধারণ দেখে আসছেন।
শুধু ব্যাতিক্রম দেখা যাচ্ছে বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময়ে।
বর্তমানে দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাবে সর্বসাধারণের সাথে অবাধে মিশছেন, সর্বসাধারণের সুখ-দুঃখের কথা শুনে চলছেন তা অতীত বাংলাদেশের বিরল দৃষ্টান্ত।
আর তার-ই নির্দেশনা মোতাবেক তার দলের উচ্চ পর্যায়ের নেতা, সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের ব্যাক্তি বিশেষরা তাকে অনুসরণ করে যাচ্ছেন।
তার-ই নিরিখে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর পদাংক অনুসরণ করে চলেছেন।
তিনি তার নির্বাচনী এলাকার নানা শ্রেণী ও পেশার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে অবিরাম ছুটে চলছেন এ প্রান্ত থেকে সে প্রান্তে। শুধু তা-ই নয় হাঁটাচলা রতাবস্থায় ও তিনি দলমত নির্বীশেষে দ্বিধাহীন চিত্তে কথা বলে মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করে চলছেন।
অতি সম্প্রতি মীরসরাই উপজেলার মিঠা ছড়া বাজারে একটি প্রোগ্রামে প্রধান অতিথি হয়ে বক্তব্য শেষে রাস্তায় দাড়িয়ে থাকা গাড়িতে না উঠে কতেক্ষণ সড়ক পথে হেঁটে হেঁটে মানুষের সাথে কথা বলেছেন। হাঁটারতাবস্থায় এ প্রতিবেদক তার সাথে বিভিন্ন বিষয়ে কথপোকথনে শরিক হন।
প্রাসঙ্গিক ক্রমে তিনি ভাবগাম্ভীর্য পূর্নতায় মীরসরাইয়ের সাংবাদিকতার হালহকিকত সম্পর্কে জানার আগ্রহ রাখেন। তাৎক্ষণিক এ প্রতিবেদকের সাথে থাকা অপর এক সাংবাদিককে ইশারা করে বলেন-কি খবর সাংবাদিক সাহেব, কেমন চলছে সাংবাদিকতা। তখন এ প্রতিবেদক ও তার সাথে থাকা অপর সাংবাদিক একে অপরকে দেখিয়ে বলেন- আমরা আছি সততা, নিষ্ঠা ও আন্তরিকতায়। তা শুনে খুশি হলেন তিনি।ক্ষমতাসীন দলীয় একজন এমপি’র এমন মনোভাব প্রশংসনীয় নয় কি?
বলাবাহুল্য যে, মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর মতো এমন মনোভাব পোষণ করে চলার মধ্যে দেশ-গ্রাম এবং সমাজের উন্নয়ন অবিৎসম্ভাবী হিসেবে সর্বজনবিদীত।
নুরুল আমিন এমপি’র এমন মনোভাব বিএনপি’র নেতাদের মধ্যে থাকলে দলের আগামীর জন্য সুফল বয়ে আনবে বলে অনেকেই মন্তব্য করেছেন।
আপনার মতামত লিখুন :