পূর্বাহ্ণ ০৫:৩৫
বুধবার
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তারেক রহমানের জন্য অফিশিয়াল ক্যাপ ও গেঞ্জি উপহার প্রদান


sohel প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন / ০
রাজশাহীতে তারেক রহমানের জন্য অফিশিয়াল ক্যাপ ও গেঞ্জি উপহার প্রদান
শুনুন বাংলায় Ready

বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, রাজশাহী মহানগরীর উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অফিশিয়াল ক্যাপ ও গেঞ্জি উপহার দেওয়া হয়েছে।
​আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই উপহার প্রদান ও সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে উপস্থিত জনতা ও স্থানীয় ক্রীড়ামোদী তরুণরা নানা সামাজিক ও রাজনৈতিক স্লোগানে স্টেডিয়াম প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
​উক্ত সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, রাজশাহী মহানগরীর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, মহানগর ক্রীড়া সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার মোঃ জিমু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস আলী অনিক, দপ্তর সম্পাদক মোঃ ওমর আলী রবি এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ বাচ্চু।
​এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের উদীয়মান ক্ষুদে খেলোয়াড়বৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে এই উপহার ও সংবর্ধনা বিশেষ অনুপ্রেরণা যোগাবে

2

2