পূর্বাহ্ণ ১১:০০
মঙ্গলবার
২২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার


sohel প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন / ০
মান্দা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার
শুনুন বাংলায় Ready

জেলা প্রতিনিধি:-
মান্দা থানার অভিযানে চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী ১। শ্রী শিব চন্দ্র আচার্য্য (৩৬), পিতা-মৃত অখিল চন্দ্র আচার্য্য, মাতা-বিষকা রানী আচার্য্য, সাং-কালিগ্রাম, ২। মোঃ আলতাফ হোসেন (৪৭), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মৃত দুলিয়া বিবি, সাং-সফাপুর, উভয় থানা-মান্দা, জেলা-নওগাঁদ্বয়কে ইং ০২/১০/২০২৬ তারিখ ২২.৪০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়ের হেফাজত হইতে ১। একটি লাল-কালো রংয়ের পুরাতন ব্যবহৃত টিভিএস কোম্পানির এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল, যাহার পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১ উল্লেখিত নাম্বার প্লেট লাগানো আছে, যাহার ইঞ্চিন নং-0E4GC2396094, চেসিস নং- MD634KE41C2G09823, মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ২। একটি রেজিস্ট্রেশন সনদ, যাহার গায়ে রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১, যাহাতে একজন পুরুষ ব্যক্তির ছবি আছে, উক্ত ছবির নিচে মোঃ মাসুম উদ্দিন নামীয় স্বাক্ষর আছে, যাহাতে বাংলা ও ইংরেজি বর্ণমালায় আরো লেখা আছে, যাহার লেখাগুলি অস্পষ্ট প্রকৃতির, ৩। একটি ট্যাক্স টোকেন, যাহার ট্যাক্স টোকেন নং-১৭৩১৭২৫৭৫, যাহাতে রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১ উল্লেখ আছে।

বর্ণিত ইঞ্চিন নং-0E4GC2396094, চেসিস নং- MD634KE41C2G09823 কারো মোটরসাইকেল হারিয়ে থাকলে বা মিসিং হলে অফিসার ইনচার্জ মান্দা থানার সাথে যোগাযোগের অনুরোধ করা হলো। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

2

2