পূর্বাহ্ণ ০৫:১৮
শনিবার
১৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক


sohel প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন / ০
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্রসস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ জন সক্রিয় সদস্যকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ১নং বাগান বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতপুর, কয়লার মুখ এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ আনোয়ার হোসেন(২৪), মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গেড়ামারা- সাইবিনিখল,আদর্শগ্রাম (৩নং টিলা) এলাকার মৃত আহাম্মদ ছোবহান এর পুত্র মোঃ আলাউদ্দিন প্রকাশ মামুন (৩৫) এবং ফেনীর সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়নের রাজ নগর (বল্লাবাড়ী) এলাকার আব্দুল হকের পুত্র বেলায়েত হোসেন (৩১)।
সূত্র জানায়, ১অক্টোবর
(বৃহস্পতিবার ) রাত সাড়ে আটটার দিকে বারইয়ারহাট- খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট এলাকার নয়াটিলা মাজার এলাকা থেকে তাদেরকে এলাকার লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সূত্র জানিয়েছে, এ সময তাদের কাছে ডাকাতি করার সরঞ্জাম হিসেবে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া গেছে।

2

2