পূর্বাহ্ণ ১১:১৮
বুধবার
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু, এ নিয়ে গত ৯ দিনের ব্যবধানে ৪ জনের মৃত্যু হলো


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন /
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু, এ নিয়ে গত ৯ দিনের ব্যবধানে ৪ জনের মৃত্যু হলো

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। আর গত ৯ দিনের ব্যবধানে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর কোরবান আলী রিফাত (১৬) নামে এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে ভর্তি করা হয়েছিলো। আর ৪ দিন মৃত্যুর সাথে লড়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোররাত ৪ টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুবরণ কারী রিফাত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মোঃ ইউনুস এর পুত্র বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
রিফাত এর পারিবারিক সূত্রে জানায়, গত শুক্রবার থেকে রিফাত জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে বিআইডিআইটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার চমেক হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৯ দিনের ব্যবধানে সীতাকুন্ডে দুই শিশু সহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ৮ সেপ্টেম্বর একই ইউনিয়নের ফুলতলা গ্রামে মোঃ মোজাহিদুল ইসলাম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
১৫ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোঃ রাফসান নামে এক যুবকের মৃত্যু হয়। ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার ৫ বছর বয়সী শিশু সিরাজুল মুনিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্যানুসারে বর্তমানে সীতাকুন্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৭ জন।

2

2