

বাগমারা উপ জেলা প্রতিনিধি
সাঁথিয়া থেকে বদলি হয়ে দায়িত্ব নিলেন রিজু তামান্না, জনবান্ধব প্রশাসন ও উন্নয়নে সহযোগিতা চাইলেন
রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিজু তামান্না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।ডিজিটাল ম্যাপ দেখুন
এর আগে রিজু তামান্না পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন। বদলিজনিত কারণে বৃহস্পতিবার সাঁথিয়া থেকে বিদায় নেওয়ার সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বাগমারায় যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। এ ছাড়া ভবানীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, রিজু তামান্নাকে সাঁথিয়া উপজেলা থেকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বাগমারার ইউএনও সেলিম আহমেদকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বদলি করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর রিজু তামান্না বাগমারার সরকারি সেবা আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :