[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন /
মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি (গ্রামভিত্তিক) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস।

সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদেরকে বাহীনির শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহনপুর রাজশাহী।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৬৪ জনের মধ্যে মেধাক্রম অনুযায়ী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। সমাপনী শেষে রায়ঘাটি ইউনিয়ন দলনেতা মো.সামশুজ্জামানের উদ্যোগে খোলাগাছি-পারিলাডাঙ্গা সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় তিনটি বটগাছ রোপণ করা হয়।

এ সময় প্রশিক্ষণার্থী ও অতিথিরা বৃক্ষরোপণে অংশ নেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Bangla Photocard Generatorv3.7

2

2