[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি সহ ওমরা হজ্জ্ব করে আসা অপরাপর বিএনপি নেতাদের সাথে শ্রমিক দল নেতা হারুনের সাক্ষাত


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি সহ ওমরা হজ্জ্ব করে আসা অপরাপর বিএনপি নেতাদের সাথে শ্রমিক দল নেতা হারুনের সাক্ষাত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন ও অপরাপর বিএনপি’র দায়িত্ববান নেতাদের সাথে সাক্ষাত করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ও বারইয়ারহাট পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।
এ সময় তার সাথে ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন হাজারী।
এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অপরাপর নের্তৃবৃন্দ।
বিএনপি নেতা সেলিম উদ্দিন হাজারী ও শ্রমিক দল নেতা হারুনুর রশিদ এমপি নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাত করেন।
উল্লেখ্য, গত সপ্তাহ পূর্বে এমপি নুরুল আমিন এর নেতৃত্বাধীন অপরাপর বিএনপি’র নের্তৃবৃন্দ ওমরা হজ্জ্ব পালন করার জন্য সৌদি আরব যান। এবং গতকাল তারা ওমরা হজ্জ্ব পালন শেষে এলাকায় ফিরে আসলে উক্ত বিএনপি নেতা সেলিম উদ্দিন হাজারী এবং শ্রমিক দল নেতা হারুনের রশিদ সহ দলের অপরাপর নেতা কর্মীরা তাদের সাথে সাক্ষাত করেন।

Bangla Photocard Generatorv3.7

2

2