

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বনপাড়া পৌর বিএনপির তিন নেতা-কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২.৩০ মিনিট এর দিকে বনপাড়া বাইপাস এলাকায় পাবনা কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বনপাড়া পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন,পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হোসেন আলী ফকির, পৌর কৃষক দলের সভাপতি মমতাজ উদ্দিন শেখ , পৌর বিএনপির ৯ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা,যুবদল কর্মী আসলাম হোসেন সহ আর ও দুই জন আহত হয়, এদের মধ্যে হোসেন আলী ফকিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে হোসেন আলী ফকিরসহ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বসে চা পান করছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে হোসেন আলী ফকির ও মমতাজউদ্দিন শেখ গুরুতর আহত হন।
পরে অদূরে অবস্থান করা আকতার হোসেনের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলায় তিনিও রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।
এ সময় একটি চায়ের দোকানে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর বনপাড়া বাইপাসসহ পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,
আপনার মতামত লিখুন :