[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মীরসরাইয়ের অলিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছে প্রশাসন


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন /
মীরসরাইয়ের  অলিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছে প্রশাসন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছে প্রশাসন।
তবে, অভিযানের নামে ওই গুলো লোক দেখানো অভিযান বলে জনশ্রুতি রয়েছে। নয় তো এই পর্যন্ত একাধিক বার অপারেশন চালিয়ে শুধু অনেক টাকার জিনিস নষ্ট করা হয়েছে! অথচ, ওই অপকর্মের সাথে জড়িত কোনো রাঘব বোয়ালকেকে ধরতে পারেনি! আর ওই সব অভিযানে নামখাওয়াস্তের সাংবাদিক নামধারী দুই/চারজন তো লেগেই থাকে!! কোন্ পত্রিকায় নিউজ হয়? আর মুখের সামনে যেই সব মাইক্রোফোন/বুম ধরে বক্তব্য নেয়া হয় তা কোন টিভি চ্যানেল এ কয়টার খবরে দেখানো হয় তা কি ইউএনও ম্যাডাম জানেন?
সূত্র জানায়, এর আগে ও একাধিক বার অভিযান পরিচালনা করে অনেক টাকার জিনিস নষ্ট করে দেয়া হলে ও ওই সব জিনিসের কোনো মালিককে আজোতক ধরতে পারেনি মীরসরাই উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, ১৮ আগষ্ট (মঙ্গলবার) হঠাৎ মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের পুলিশ সমেতো ঝটিকা অভিযান পরিচালনা করে ২০ হাজার ফুট পাইপ ও ১০টি শ্যালো মেশিন বিনষ্ট করে।
পাওয়া তথ্যে জানা গেছে, মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের অলিনগর, মোল্লারঘাট এবং চৌধুরী ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জোরারগঞ্জ থানা পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিস কর্মীরা সাথে ছিলেন।
এ ছাড়া জমাট করা উত্তোলিত বেশ কিছু বালু জব্দ করা হয়। এবং বালু বোঝাই ১টি ট্রাক ও জব্দ করা হয়েছে।
আর হাতে গোনা ক’জন সাংবাদিক নামধারী ব্যাক্তি তা হাইলাইট’স করার চেষ্টায় মশগুল থাকতে দেখেছেন বলে অনেকেই জানান দেন।

Bangla Photocard Generatorv3.7

2