[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র নেতারা তাদের পতন তারা নিজেরাই ডেকে আনবে পলাতকদের প্রকাশ্যে আসার সুযোগ করে দিয়ে


sohel প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন /
চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র নেতারা তাদের পতন তারা নিজেরাই ডেকে আনবে পলাতকদের প্রকাশ্যে আসার সুযোগ করে দিয়ে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র নেতারা তাদের পতন তারা নিজেরাই ডেকে আনবে পলাতকদের প্রকাশ্যে আসার সুযোগ করে দিয়ে। এমন মনোভাব ব্যক্ত করেছেন দলের একাধিক সাধারণ নেতা কর্মী সহ দল সমর্থিত অনেক সাধারণ মানুষ।
সূত্র মতে, উত্তর চট্টগ্রামের মীরসরাইতে অতীত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাংবাদিক নামের আড়ালে কোন্ সাংবাদিক কি করেছে তা এখনকার অনেক নেতা পালিয়ে থাকার কারণে দেখতে বা বলতে না পারলে কিন্তু, এই প্রতিবেদকের মতো দলের কিছু সাধারণ নেতা কর্মী এবং সাধারণ মানুষ অনেক টা দেখেছেন, জানেন এবং বলতে ও পারবেন।
তবে, বর্তমান সময়ে মীরসরাই বিএনপি’র রাজনীতিতে দায়িত্ব পালন রত: গুটি কতেক নেতা নামধারী ব্যাক্তিদের সাথে ওই সব সাংবাদিকদের বিশেষ সখ্যতা এবং সেই সুবাদে তাদের অবাধ বিচরণ জনমনে নানাবিধ: প্রশ্নের সৃষ্টি করেছে।
তৎসময়ের সরকারি দলের একচ্ছত্র প্রভাব বিস্তারের কারণে সাংবাদিক নামধারী ও ওই সব ব্যাক্তিদের কাছে বিএনপি’র প্রায় সব সাধারণ নেতা কর্মী সহ সচেতন মানুষ ও জিম্ম থাকতে বাধ্য হয়েছিলেন।
অতীত সময়ে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষে জনতার মঞ্চ বানিয়ে কোন্ কোন্ সাংবাদিক বিএনপি’র বিরুদ্ধে অবস্থান নিয়ে কি রকম তুলকালাম কান্ড ঘটিয়ে ছিলো তা বিএনপি’র কোনো কোনো সাধারণ নেতা কর্মী সহ অন্যান্য সাধারণ মানুষ জ্ঞাতসার রয়েছে।
এর পর হঠাৎ তখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ৫ আগষ্ট তখন মুহুর্ত্বের মধ্যে উদাহরণ হয়ে যায় ওই সব সাংবাদিক নামধারী দোর্দণ্ড প্রভাব বিস্তার কারীরা। সেই থেকে দীর্ঘদিন যে সব সাংবাদিক নামধারী ব্যাক্তিরা পালিয়ে থেকে ছিলো তাদেরকে ইত্যবসরে আবার মীরসরাই সদরে সক্রিয় অবস্থায় অবস্থান করতে দেখা যাচ্ছে!
ফলে, দলের অতীত সময়ে নির্যাতীত অনেক সাধারণ নেতা কর্মী এবং তাদের কাছে জিম্মি হয়ে থাকা সাধারণ মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে যে, কোন্ কোন্ বিএনপি’র নেতা নামধারী ব্যাক্তিদের সাথে কতো টাকার গোপন চুক্তির বিনিময়ে তারা তাদের শেল্টার পেয়ে পলাতক থেকে প্রকাশ্যে এসে অবস্থান করে যাচ্ছে মীরসরাইতে?

Bangla Photocard Generatorv3.7