পূর্বাহ্ণ ০৩:০০
রবিবার
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ধারালো ছুরিকাঘাতে মা-বাবা নিহত


sohel প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন /
চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ধারালো ছুরিকাঘাতে মা-বাবা নিহত

এম, এ কাশেম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
২৫ জুলাই (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা গ্রাম এলাকার চৈতন্য মহাজন বাড়িতে ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৪) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৩)। ঘাতক হলেন তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪৩)।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, “ছেলেটি দীর্ঘদিন মাদককাসক্ত ছিলো। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ও ছিলো সে। ঘটনার দিন (শনিবার) সকালে তারা মা-বাবা-ছেলে বাহিরে গিয়ে পৌনে ১২টার দিকে বাড়ি পৌঁছে। এর কিছুক্ষণ পর-ই ছেলেটি ছুরি জাতীয় জিনিস দিয়ে তার মা’কে আঘাত করতেছিলো। মা’কে বাচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে তার বাবকেও আঘাত করে। এ সময় তাদের চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে অবস্থা দেখে আশেপাশের মানুষ ডাকতে থাকি। আমাদের ডাক শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার পর ঘটনাস্থলে গিয়ে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে এবং বাবাকে প্রচুর রক্তক্ষরণ অবস্থায় দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর: আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণের সময় তার মৃত্যু ঘটে। তিনি বলেন, আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
এ প্রসঙ্গে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, হাসপাতালেও আরেকটি মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহ গুলোকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।