পূর্বাহ্ণ ০৫:২০
মঙ্গলবার
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমপ্রেরিয়াল গুডস্ দিচ্ছে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ


sohel প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৮:১০ অপরাহ্ন /
ইমপ্রেরিয়াল গুডস্ দিচ্ছে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ

ইসলামী স্কলার আলহাজ্ব মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পণ্য ও সেবাভিত্তিক মার্কেটিং প্রতিষ্ঠান ইমপ্রেরিয়াল গুডস্ ইতোমধ্যেই দেশের বহু বেকার যুবকের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আধুনিক ব্যবসায়িক ধারণা, প্রশিক্ষণ এবং একটি সুসংগঠিত কর্মপরিবেশের মাধ্যমে অংশগ্রহণকারীদের স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করছেন। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যারা লালন করছেন, তাদের জন্য ইমপ্রেরিয়াল গুডস্ একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে বলে প্রতিষ্ঠানটির দাবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একজন গ্রাহক বা সদস্য হওয়ার পর কোম্পানির অনুমোদিত বিভিন্ন ব্রাঞ্চ অফিস ও এজেন্ট পয়েন্ট থেকে বিশেষ মূল্যছাড়ে পণ্য ক্রয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি নির্ধারিত নীতিমালা অনুযায়ী বোনাস পাওয়ার সুযোগ এবং এলাকাভিত্তিক বিভিন্ন সুবিধা ভোগ করা যায় বলেও তারা জানিয়েছে।

এছাড়া যে কোনো পেশার পাশাপাশি পার্ট-টাইম বা ফুল-টাইম সময় দিয়ে কোম্পানির পণ্য ও সেবার প্রচার, বিক্রয় এবং টিম গঠনের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করে। তাদের ভাষ্য অনুযায়ী, টিমের মোট পয়েন্টভিত্তিক বিক্রয়ের ওপর কমিশন নির্ধারিত হয় এবং একটি বিজনেস সেন্টার থেকে প্রতিনিধি দৈনিক সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ পেতে পারেন। একইভাবে মাসিক কমিশন ১০,০০০ থেকে ৩০,০০০ টাকা বা তারও বেশি হতে পারে বলে প্রতিষ্ঠানটির দাবি।

তবে আয়, কমিশন ও অন্যান্য সুবিধা ব্যক্তির কর্মদক্ষতা, বিক্রয়, টিমের কার্যক্রম এবং কোম্পানির প্রযোজ্য নীতিমালার ওপর নির্ভরশীল।

সিদ্ধান্ত আপনার, উদ্যোগ আমাদের—সফলতার পথে এগিয়ে চলুন ইমপ্রেরিয়াল গুডসের সঙ্গে। এর একজন সফল উদ্যোক্তা হয়ে সাবলম্বী হুউন