

নিজস্ব সংবাদদাতা
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন, আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, মারধর ও বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে ভুক্তভোগী দাবি করেন : প্রায় এক বছর আগে অভিযুক্ত মারুফ হোসেন অনির সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়।
পরে বিভিন্ন সময় রাজশাহীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং আপত্তিকর ছবি তোলা হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে হেতেমখাঁ এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে একাধিকবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগে করনে ।
ভুক্তভোগী বলেন : তিনি সম্পর্ক থেকে সরে আসতে চাইলে অভিযুক্ত তার ব্যক্তিগত ছবি আত্মীয়-স্বজনের কাছে দেখিয়ে মানহানির চেষ্টা করেন। এমনকি তাকে পালিয়ে বিয়ে করার জন্য চাপ দেন এবং রাজি না হলে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ গত ৬ জুলাই অভিযুক্ত আবারও তাকে একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে বিয়ের দাবি জানালে অভিযুক্ত তা এড়িয়ে যান।
এছাড়া অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ভুক্তভোগীকে অপমান, গালিগালাজ, হুমকি এবং তার মোবাইল ফোন থেকে ছবি-ভিডিও ও অন্যান্য তথ্য মুছে ফেলার অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা শেষে তিনি বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে
আপনার মতামত লিখুন :