[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে ১২ বছরের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার​”


sohel প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ২:৫২ অপরাহ্ন /
লালপুরে ১২ বছরের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার​”

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে ১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতাকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার দিন রাতেই অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আব্দুল লতিফ (৩৭)। সে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। আজ শনিবার (১১ জুলাই) আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর পূর্বে বাদীনি মোছাঃ যুথী খাতুনের সাথে আসামী আব্দুল লতিফের বিয়ে হয়। বনিবনা না হওয়ায় বাদীনি ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে বাদীনির কোলজুড়ে ভিকটিম কন্যাসন্তানের জন্ম হয়। জন্ম পর থেকেই ভিকটিম তার মায়ের সাথে নানার বাড়ি বৈদ্যনাথপুর গ্রামে থেকে লেখাপড়া করে আসছিল। সম্প্রতি পিতা আব্দুল লতিফ মেয়েকে তার নিজের বাড়িতে ডাকে।​গত বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে ভিকটিম ও তার ৬ বছর বয়সী সৎ বোন সুমাইয়া খাতুন লতিফের বসতবাড়ির ঘরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১১টার দিকে আব্দুল লতিফ সুমাইয়াকে অন্য ঘরে সরিয়ে নেয় এবং ভিকটিমের ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম ব্যথায় চিৎকার করার চেষ্টা করলে আসামী তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।​পরদিন শুক্রবার (১০ জুলাই) সকালে ভিকটিম নানার বাড়িতে ফিরে নানী ও মামির কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে। পরবর্তীতে আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে বাদীনির মা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ: ১০ জুলাই ২০২৬; জিআর নং-১৮৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩, অধ্যাদেশ ২০২৫) এর ৯(১)।​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই লালপুর থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। শুক্রবার (১০ জুলাই) রাত ১০:০৫ ঘটিকায় দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে আসামী আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়।​লালপুর থানা পুলিশ জানায়, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ মামলার তদন্ত সংক্রান্ত বাকি সকল আইনগত কার্যক্রম ও প্রস্তুতি চলমান রয়েছে।#মোঃআইয়ুব আলী#লালপুর, নাটোর।

Bangla Photocard Generatorv3.7

2

2