

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট-ভাটিয়ারী এলাকায় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি ২৬ জুন (শুক্রবার) সকালে মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসাস্থল (কেবল ব্যবসা) এ যাচ্ছিলেন। এ সময় দ্রুত বেগে আসা একটি গাড়ি তার মোটরসাইকেল কে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
আপনার মতামত লিখুন :