[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিরাপদ সড়ক নিশ্চিতে লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ২ চালকের বিরুদ্ধে মামলা​”


sohel প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ১১:০৪ অপরাহ্ন /
নিরাপদ সড়ক নিশ্চিতে লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ২ চালকের বিরুদ্ধে মামলা​”

লালপুর (নাটোর) প্রতিনিধি:টানা সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন সংলগ্ন পাবনা-রাজশাহী মহাসড়কে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।​আজ ২৬জুন দিনব্যাপী মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।​অভিযান চলাকালীন মহাসড়কে যাতায়াতকারী হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের থামিয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সাথে সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করে যানবাহন চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।​আদালত পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মাঝে ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধি করতেই এই আকস্মিক অভিযান। মহাসড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।​অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ আনসার বাহিনীর একটি চৌকস দল। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় যাত্রী ও সাধারণ পথচারীরা।#মোঃআইয়ুব আলীর# লালপুর সংবাদদাতা #নাটোর#মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

Bangla Photocard Generatorv3.7