[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রাম শহরের মুরাদপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত


sohel প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ১:১৭ অপরাহ্ন /
চট্টগ্রাম শহরের মুরাদপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।
২৫ জুন (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনায় শিক্ষক দম্পতি নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতরা হলেন, রাউজানের ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মোঃ নাজিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪২)। এদের মধ্যে নাজিম উদ্দিন চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও তাসলিমা আক্তার একই স্কুলের উপাধ্যক্ষ বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদপুরে কাভার্ডভ্যান চাপায় গুরুতর: আহত মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত: চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্বে পাওয়া সংবাদে জানা গেছে-নিহত দুইজনের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।

Bangla Photocard Generatorv3.7