[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

উত্তরায় সড়ক দুর্ঘটনা: নাটোরের শিল্পপতিপুত্র সৌরভ আর নেই


sohel প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন /
উত্তরায় সড়ক দুর্ঘটনা: নাটোরের শিল্পপতিপুত্র সৌরভ আর নেই

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাটোরের বিশিষ্ট শিল্পপতি ও লালপুর উপজেলার গোপালপুরের কৃতি সন্তান কামাল সাহেবের পুত্র একে ওয়াসিফুল আল আজাদ সৌরভ।
​আজ সকাল ৭:৪৫ মিনিটে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নাটোরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে উত্তরার একটি স্থানে ট্রাকের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
​তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
​পরিবারের এই কঠিন সময়ে আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি।

Bangla Photocard Generatorv3.7