[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ব্র্যাক কিশোরীদেরকে নগদ অর্থ ও মুরগির বাচ্চা প্রদান করেন।


sohel প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন /
ব্র্যাক কিশোরীদেরকে নগদ অর্থ  ও মুরগির বাচ্চা প্রদান করেন।

ইসমাইল হোসেন খুলনা জেলা প্রতিনিধি খুলনা জেলার দিঘলিয়ায় ব্র্যাক মাইক্রো ফাইনান্স ও সমন্বিত কর্মসূচীর যৌথ উদ্যোগে স্বপ্ন সারথি গ্রুপের কিশোরীদেরকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এর আগে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে টিএলও কর্মকর্তার মাধ্যমে স্বপ্ন সারথি গ্রুপের কিশোরীরদের একদিনব্যাপী হাঁস-মুরগি লাগন পালনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ জুন) দুপুর ১টায় দিঘলিয়া ব্র্যাক শাখা অফিসে স্বপ্ন সারথি গ্রুপের ৩০ জন কিশোরীরদের প্রত্যেককে ২০টি করে খাঁচা সহ মুরগির বাচ্চা ও নগদ তিন হাজার ৫৭৫ টাকা প্রদান করা হয়। সাথে সাথে প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদের সার্টিফিকেটও প্রদান করা হয়। যৌথ এ কর্মসূচীতে হাঁস মুরগির বাচ্চা ও নগদ অর্থ প্রদানের সময়কালে উপস্থিত ছিলেন, সমন্বিত কর্মসূচির স্পেশালিষ্ট অজয় দাস, এরিয়া ম্যানেজার মোঃ মেহেদি হাসান, হিসাব কর্মকর্তা রুমা আক্তার। সম্পূর্ণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে দিঘলিয়া ব্র্যাক শাখা অফিসের এই মহৎ উদ্যোগকে স্বপ্ন সারথি গ্রুপের কিশোরীরা স্বাগত জানায় এবং সাদরে গ্রহণ করে।

Bangla Photocard Generatorv3.7